ঢাকা, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : শিক্ষামন্ত্রীর আন্তরিক পদক্ষেপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংকটের ‘শান্তিপূর্ণ’ ও ‘সুষ্ঠু’ সমাধান হওয়ায় আগামী শনিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। সোমবার বিকেলে শিক্ষক সমিতির এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অধ্যাপক অধ্যাপক মুজিবুর রহমান। বিকেল ৩টা থেকে শুরু হওয়া… বিস্তারিত »
নারায়ণগঞ্জ, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জে এক এএসআইসহ চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম। সাময়িক বরখাস্ত হন ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, জেলা পুলিশ লাইনের হাবিলদার উজির… বিস্তারিত »
সিরাজগঞ্জ, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিন ও টিক্কা হত্যা মামলায় আট আসামিকে হেফাজতে নিয়ে তিন দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. রফিকুল ইসলাম সোমবার এ আদেশ দেন। আদালত উপ-পরিদর্শক আব্দুল মন্নাফ বলেন, ওই জোড়া খুনের মামলায় জেলহাজতে… বিস্তারিত »
আন্তর্জাতিক ডেস্কঃ ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ফের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় রেডক্রসের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। স্থানীয় রেডক্রস কর্মকর্তা ক্যালিব কিলাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, সংঘর্ষে ৭ পুলিশও নিহত হয়েছে। রেডক্রস আরো জানায়, সোমবার সকালে স্থানীয় কিলিল্যাংওয়ানি গ্রামে প্রায় ৩০০… বিস্তারিত »
চুয়াডাঙ্গা, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : আইনজীবীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় চুয়াডাঙ্গার প্রধান বিচারিক হাকিমের প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেছে আইনজীবীরা। সোমবার সকাল ১১টায় এক বৈঠকে প্রধান বিচারিক হাকিম ওয়াহিদুজজামান শিকদারের প্রত্যাহারের দাবিতে এ বর্জন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ… বিস্তারিত »
গাজীপুর, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : নিখোঁজের চারদিন দিন পর রোববার গাজীপুর সদরের এক যুবকের লাশ পাওয়া গেছে আশুলিয়ায়। সাভারের আশুলিয়ার গুটিয়ায় বিলে মো. শাহীনের (২৭) লাশ পাওয়া যায়। তিনি সদরের ধনঞ্জয়খালির ইউনুছ আলীর ছেলে। শাহীনের মামা মো. মোহসিন বলেন, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন শাহীন। গত বুধবার বের হয়ে… বিস্তারিত »
টাঙ্গাইল, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ বড়ুহা এলাকায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই গ্রামের এলেংজানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাদ্দাম হোসেন সিরাজগঞ্জ জেলার চৌহালী গ্রামের মোকাদ্দেস আলী মাস্টারের ছেলে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা… বিস্তারিত »
বাগেরহাট, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : বাগেরহাটে চিকিৎসকের অবহেলায় শারমিন আক্তার (১৩) নামের স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্দ এলাকাবাসী ক্লিনিক ঘেরাও ও ভাঙচুর করেছে। সোমবার সকালে বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার মুক্তি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ… বিস্তারিত »
রংপুর, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : রংপুরে ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হবার পর এক ব্যবসায়ীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারেক (৩০) নামের ওই ব্যবসায়ী রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে কাপড়ের ব্যবসা করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,… বিস্তারিত »
চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর (টাইমস অফ বাংলা) : চট্টগ্রাম কাস্টম হাউসের অচলাবস্থা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার সকালে চট্টগ্রাম পৌঁছেছেন। কাস্টম হাউজ মিলনায়তনে সকাল ১০টায় তারা আন্দোলনকারী সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এনবিআরের তিন সদস্য দলে রয়েছেন- এনবিআরের সদস্য ফরিদ… বিস্তারিত »