সর্বশেষ

মুন্সীগঞ্জে মাইক্রোবাস খাদে, নিহত ১

মুন্সীগঞ্জ,  ১৮ আগস্ট (টাইমস অফ বাংলা) :   মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারী নিহত এবং একই পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছেন।

সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নূরী বেগম (৪৩)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

ওসি জানান, গোপালগঞ্জগামী মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

ওই পরিবারের সদস্যরা ঈদ করতে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে যাচ্ছিল বলে জানান ওসি।

 রিপোর্ট »শনিবার, ১৮ অগাষ্ট , ২০১২. সময়-২:১০ pm | বাংলা- 3 Bhadro 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!
| | | | | | | | | |
Gram Bangla Multimedia ltd.Chair Man, Shila Dewan, Editor Masuda Falguni #publiser Mejor Rtd M M Rahman 230/5 nakhal para, Dhaka 1212 Phone # +88 01765880152 # E-mail # adtimesofbangla@yahoo.com
GO TOP