ঢাকা, ০৯ আগস্ট (টাইমস অফ বাংলা) : সর্বশেষ দুটো অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে রুপার পদক নিয়েই সন্তুষ্ট ছিলেন অ্যালিসন ফেলিক্স। কিন্তু এবার দারুণ পারফরম্যান্সেই আগের দুটো গেমসের দুঃখ ভুলেছেন তিনি। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে ফেলিক্সই ছিনিয়ে নিয়েছেন সোনার পদক।
গত দুটো অলিম্পিকে ফেলিক্স সোনা খুইয়েছিলেন জ্যামাইকার অ্যাথলেট ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের কাছে। সেই ভেরোনিকা ক্যাম্পবেলের কপালে এবার কোনো পদকই জোটেনি। চতুর্থ স্থানে থেকে দৌড় শেষ করেছেন তিনি। ১০০ মিটার স্প্রিন্টের সোনাজয়ী শেলি-অ্যান ফ্রেসার প্রাইস এই ইভেন্টে সন্তুষ্ট রুপা নিয়েই।
ব্রোঞ্জ জুটেছে যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটারের ভাগ্যে। অ্যালিসন ফেলিক্স এই দৌড় শেষ করতে সময় নিয়েছেন ২১.৮৮ সেকেন্ড। রুপাজয়ী ফ্রেসার প্রাইস গতিতে ফেলিক্সের চেয়ে পিছিয়ে ছিলেন ০.২১ সেকেন্ড।
রিপোর্ট »বৃহস্পতিবার, ৯ অগাষ্ট , ২০১২. সময়-১১:০৩ am | বাংলা- 25 Srabon 1419









